Posts

সামাজিক দূরত্ব না শারীরিক দূরত্ব ?

যখন থেকে করোনা নামের উপদ্রব আমাদের উপমহাদেশে প্রবেশ করেছে ....একটা কথা সমান্তরাল ভাবে আমাদের জীবনে এসে তার প্রভাব বিস্তার করেছে ...."করোনা ভাইরাস থেকে বাঁচতে সামাজিক দূরত্ব বজায় রাখুন । " মোবাইল এর রিংটোন থেকে খবরের কাগজের হেডলাইন ......সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মিউনিসিপ্যালিটির অটো প্রচার ....সব জায়গায় সব ক্ষেত্রে এই একই ট্যাগলাইন ..... কিন্তু আদৌ কি ঠিক কথা বলা হচ্ছে ? এই ট্যাগলাইন টা কে ঠিক করেছে ? আমজনতা ? না কোনো প্রথিতযশা চিকিৎসক ? কে  বা কারা শিখিয়েছে যে করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করতে গেলে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে ?  বলেছেন আমাদের দেশের রাজনীতির মানুষজন ...বিক্রি হয়ে যাওয়া মিডিয়া ...এবং তাঁরা এই ট্যাগলাইন ব্যাবহার করেছেন কারন তাঁরা ইংরাজী social distance কথাটার আক্ষরিক অনুবাদ করে দেশের পাবলিক কে নির্দেশ দিয়ে দিয়েছেন । WHO থেকে social distance মেনে চলার কথা বলা হয়েছে ....ব্যস ....অনুবাদ করো আর বলে দাও ।  কিন্তু আসলে কি সামাজিক দূরত্ব বজায় রাখলে করোনা নির্মূল সম্ভব আদৌ ? কথাটা তো ভুল । আমাদের বজায় রাখতে হবে শারীরিক দূরত্ব । সামাজিক ভাবে নৈকট্যই তো এই সময় ...